নূরিককে সাপোর্ট করুন
আসসালামু আলাইকুম।
নূরিককে গুগলের বিজ্ঞাপন থেকে মুক্ত একটি ওয়েবসাইট রাখার সিদ্ধান্ত নিয়েছি ইচ্ছা করেই। যাতে আপনি দোয়া পড়ার সময়, কোনো আমল বা ফজিলত জানার সময় কোনো রকম distraction বা পপ-আপ এডের মুখোমুখি না হন। অথবা কোনো অশ্লীল বা অপ্রয়োজনীয় এড যেন না আসে। কিন্তু ডোমেইন, হোস্টিং, আর সময় ও শ্রম — এই সবকিছুর পেছনে একটা খরচ থেকেই যায়। তাই যদি আপনি চান সেক্ষেত্রে নূরিককে সাহায্য করতে পারেন।
+8801324523913
বিকাশ/ নগদ
কিছু কথা স্পষ্ট করে বলা জরুরি মনে করি
নূরিক কোনো বড় প্রতিষ্ঠান বা দাতব্য সংস্থা নয়। এটা সম্পূর্ণভাবে আমি একা পরিচালনা করি। তাই সততার জায়গা থেকে আপনাকে জানিয়ে রাখতে চাই, এখানে যে সাপোর্ট/ডোনেশন আসবে, তা নির্দিষ্ট কোনো খাতে ব্যয় করার প্রতিশ্রুতি আমি দিচ্ছি না। এটা ডোমেইন-হোস্টিং নবায়ন, ওয়েবসাইটের কোনো কাজ, অথবা একান্তই আমার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহৃত হতে পারে। হতে পারে, আমি আইসক্রিম খেতে পারি, ঘুরতে যেতে পারি বা জামাকাপড় কিনতে পারি— সহজ কথায় আপনার টাকা নিয়ে যা ইচ্ছা করতে পারি। তাই বড় প্রতিষ্ঠানের মতো আমি আপনাকে খাতওয়ারি হিসাব বা রিপোর্ট দিতে পারব না বা দিবও না। এই সীমাবদ্ধতাটুকু আপনার জানা থাকা উচিত বলে মনে করি। আপনার যেন কখনও মনে না হয় আমি আপনাকে ফুঁসলিয়ে আপনার টাকা নিয়ে যাচ্ছি।
সাপোর্ট করা একদমই ঐচ্ছিক। এটা আপনার একান্ত ব্যক্তিগত ইচ্ছার বিষয়, কোনো বাধ্যবাধকতা নেই। সাপোর্ট না করলেও নূরিকের সব কনটেন্ট সবসময় আপনার জন্য উন্মুক্ত থাকবে, কোনো পার্থক্য হবে না ইনশাআল্লাহ। তবে আপনি যদি সাপোর্ট করার সিদ্ধান্ত নেন, সেটার জন্য আন্তরিক কৃতজ্ঞতা এবং আল্লাহর কাছেতো আপনার জন্য বড় পুরস্কার থাকছে ইনশাআল্লাহ। আর যদি না করেন, তাতেও কোনো সমস্যা নেই। আপনার দোয়াই আমার কাছে সবচেয়ে বড় সাপোর্ট।
আল্লাহ সাক্ষী আমি সম্পূর্ণ সততার সাথে কথাগুলো লেখার চেষ্টা করেছি। এখন সিদ্ধান্ত আপনার।
জাযাকাল্লাহু খাইরান।
নূরিক
সঠিক দোয়া, সঠিক পথ।
